৭ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু

৭ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১২:১০

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর গত শনিবার রাত ২টা থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল করা হয়।মালগাড়ি লাইনচ্যুত, সিলেটের পথে ট্রেন বন্ধ গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে এই ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জানিয়েছেন। সকাল সোয়া ১০টায় এ জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট মাইজগাঁও থেকে জামালপুরের তারাকান্দির উদ্দেশ্যে যাওয়া এক মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে বেলা ১১টার দিকে মাইজগাঁও স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস এবং কুলাউড়ায় রয়েছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে বলে জানান স্টেশন মাস্টার জাহাঙ্গীর। এরপর কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করার পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading