‘মুজিবর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘মুজিবর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষ’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গত শনিবার আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন,‘বাংলাদেশের মাটিতে আর কোন স্বাধীনতা বিরোধী শক্তি জায়গা পাবে না। স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেব না’-মুজিববর্ষে এই হোক আমাদের প্রত্যয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষ’ উদ্যাপন উপলক্ষে দিনব্যাপি কর্মসুচি পালন করেছে সদর উপজেলা প্রশাসন। জেলা শহরের মাটিডালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানহ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়’ শীর্ষক অনুষ্ঠানে সকালে মাটিডালী বিমান মোড়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ। পরে, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার জেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading