ট্রাম্পের অভিসংশনের নথিপত্র সিনেটে

ট্রাম্পের অভিসংশনের নথিপত্র সিনেটে

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০

ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিসংশিত করার নথিপত্র বুধবার (১৫ জানুয়ারি) সিনেটে পাঠানো হয়েছে। এর মধ্যদিয়ে ঐতিহাসিক বিচারের কাজ শুরু হতে যাচ্ছে। আর এ বিচারে মার্কিন এ নেতা পদচ্যুত হওয়ার হুমকির মুখে রয়েছেন। খবর এএফপি’র। রিপাবলিকান সিনেট নেতা ম্যককনেল বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সিনেটে আনুষ্ঠানিকভাবে এসব নথি পড়ে শুনানো হবে। এর আগে এ বিচারের সভাপতিত্ব করতে সুপ্রিমকোর্টের প্রধান বিবচারপতি জন রবার্ট শপথ নেবেন। এরপর জুরি হিসেবে সিনেটররা শপথ নেবেন।

আগামী ২১ জানুয়ারি, মঙ্গলবার ট্রাম্পকে অভিসংশনের বিচার শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও এএফপির খবরে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading