নওগাঁয় আলুর বম্পার ফলন
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪৬
জেলায় চলতি বছর কৃষকরা তাঁদের জমি থেকে আলু উত্তোলন শুরু করেছেন। বাজারে তাঁরা আলুর ভালো মূুল্য পাচ্ছেন। কৃষি বিভাগের মতে এ বছর জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন ,এ বছর নওগাঁ জেলায় মোট ২০ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়ছে। এর মধ্যে উন্নত ফলনশীল উফশী জাতের ১১ হাজার ১শ ৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ৯ হাজার ৭শ ৪০ হেক্টর। সূত্রমতে গতকাল শনিবার পর্যন্ত জেলায় ১ হাজার ১শ ৫ হেক্টর জমির আলু উত্তোলন করেছেন কৃষকরা। উল্লেখিত পরিমান জমি থেকে হেক্টর প্রতি আলু উৎপাদনের পরিমান হচ্ছে ১৮ দশমিক ৬৫ মেট্রিক টন। সেই হিসেব অনুযায়ী এ বছর জেলায় মোট ৩ লক্ষ ৮০ হাজার ৯শ ৪৭ মেট্রিকটন আলু উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ। জেলায় উপজেলা ভিত্তিক আলু চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৫শ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৯শ ১৫ হেক্টরসহ মোট ২ হাজার ৪শ ১৫ হেক্টর। রানীনগর উপজেলায় উফশী জাতের ১ হাজার ১শ হেক্টর ও স্থানীয় জাতের ৪৫ হেক্টরসহ মোট ১ হাজার ১শ ৪৫ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী জাতের ৪শ ৬০ম হেক্টর ও স্থানীয় জাতের ২ হাজার হেক্টরসহ মোট ২ হাজার ৪শ ৬০ হেক্টর। বদলগাছি উপজেলায় উফশী জাতের ১ হাজার ৬শ ৫০ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৫ হেক্টরসহ মোট ২ হাজার ৬শ ৫৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ৫শ ২০ হেক্টর ও স্থানীয় জাতের ৮শ ৫০ হেক্টরসহ মোট ১ হাজার ৩শ ৭০ হেক্টর। উপজেলায় উফশী জাতের ১ হাজার ৫শ ২০ হেক্টর ও স্থানীয় জাতের ১শ ২৫ হেক্টরসহ মোট ১ হাজার ৬শ ৪৫ হেক্টর। ধামইরহাট উপজেলায় উফশী জাতের ১ হাজার ৭শ ৭০ হেক্টর ও স্থানীয় জাতের ৬শ ২০ হেক্টরসহ মোট ২ হাজার ৩শ ৯০ হেক্টর। সাপাহার উপজেলায় উফশী জাতের ৪শ ৯০ হেক্টর ও স্থানীয় জাতের ৭শ ২০ হেক্টরসহ মোট ১ হাজার ২শ ১০ হেক্টর। পোরশা উপজেলায় উফশী জাতের ১শ ৮০ হেক্টর ও স্থানীয় জাতের ৫০ হেক্টরসহ মোট ২শ ৩০ হেক্টর। মান্দা উপজেলায় উফশী জাতের ২ হাজার ১শ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৯শ হেক্টরসহ মোট ৪ হাজার হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের ৮শ ৬০ হেক্টর ও স্থানীয় জাতের ৫শ ১০ হেক্টরসহ মোট ১ হাজার ৩শ ৭০ হেক্টর।

