মির্জাপুরে সড়কে প্রাণ গেল চারজনের

মির্জাপুরে সড়কে প্রাণ গেল চারজনের

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৩৪

টাঙ্গাইলে মির্জাপুরে ম্যাক্সির সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের ধেরুয়া নাসির গ্লাস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর বেগম, একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সকলেই স্থানীয় নাসির গ্লাস কারখানায় কর্মরত ছিলেন।

আহত হেলেনা, পারভীন ও রেজিয়া আক্তারকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকাল ছয়টার দিকে উপজেলার গোড়াই থেকে যাত্রীবাহি একটি ম্যাক্সি ধেরুয়া এলাকায় অবস্থিত জুই-যুথী পাম্পে জ্বালানি তেল নেয়ার জন্য যাচ্ছিল। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়দের সহায়তায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading