টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীতে তুলার গুদামে আগুন

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৭ঃ৩৬

টঙ্গীর মিল গেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুপুরে টঙ্গীর মিল গেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading