কোটালীপাড়ায় ৫ অপরাধী গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৭
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়ারী ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের জুয়া ও মাদক আইনে মামলায় আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মাছপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় সাধন সরকার (৪০), জীবন বিশ্বাস (২৫), হৃদয় বিশ্বাস (২৭) ও গোপাল বাড়ৈকে (২৪) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই রাতে উপজেলার শিমুল বাড়ী গ্রামে অভিযান চালিয়ে পলাশ বাড়ৈ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

