স্ট্রোকের ঝুঁকি কমাতে চলছে অ্যাপলের জরিপ

স্ট্রোকের ঝুঁকি কমাতে চলছে অ্যাপলের জরিপ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১

বয়স্ক মানুষের স্ট্রোকের ঝুঁকি কমাতে আইফোন বা অ্যাপল ওয়াচ কতটা সক্ষম তা নিশ্চিত করতে মার্কিন ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও অ্যাপল একটি জরিপ চালাচ্ছে। মঙ্গলবার প্রতিষ্ঠান দুটি এক ঘোষণায় জানায়, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের ব্যক্তিরা হার্টলাইন স্টাডি অ্যাপ ব্যবহার করে ক্লিনিকাল রিসার্চে অংশ নিতে পারবে। জরিপটি চালানো হচ্ছে, এট্রিয়াল ফাইব্রিলেশন (এএফআইবি) বা অনিয়মিত হৃৎস্পন্দন শনাক্তের জন্য। স্ট্রোকের প্রধান কারণই হলো অনিয়মিত হৃৎস্পন্দন।জরিপে অংশ নিতে পারবেন শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

অংশগ্রহণকারীদেরকে নিয়ে অন্তত ৩ বছর গবেষণা চালানো হবে। এর মধ্যে এক বছর ধরে শুধু ডেটা সংগ্রহ করা হবে। জরিপে অংশ নিতে প্রয়োজন হবে আইফোন ৬ বা এর পরের সংস্করণের মডেল এবং ইসিজি মোড সম্বলিত অ্যাপল ওয়াচ ৫ সিরিজ। অংশগ্রহণকারীদেরকে দুটি গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপের সদস্যরা আইফোন দিয়ে জরিপে অংশ নেবেন। অন্য গ্রুপের সদস্যরা অ্যাপল ওয়াচের ইসিজি অ্যাপ ও ইররেগুলার রিদম নোটিফিকেশন ফিচার ব্যবহার করবেন।জনসন অ্যান্ড জনসনের ভাইস প্রেসিডেন্ট পল বার্টন জানান, ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের ব্যক্তিরা সবচেয়ে বেশি স্ট্রোকে আক্রান্ত হন। মৃত্যুর চেয়ে মানুষের মধ্যে স্ট্রোকের ভয় বেশি।এক বিবৃতিতে অ্যাপলের হেড অব স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস মায়ুং চা জানিয়েছেন, আমাদের প্রযুক্তি বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক তথ্য দিতে কিভাবে অবদান রাখতে পারে তা বুঝতে এই জরিপ অনেক কাজে দেবে।এট্রিয়াল ফাইব্রিলেশন (এএফআইবি) শনাক্তে আরও বিস্তৃতভাবে গবেষণা চালাতে গত মাসে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি করে অ্যাপল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading