কিশোরগঞ্জের বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ৪৪
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) কেয়ার-পপির সৌহার্দ্য কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম।
অষ্টগ্রাম উপজেলার মাঝেরহাটি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যন শহিদুল ইসলাম জেমস, ভাইস-চেয়ারম্যান মানিক চন্দ্র দেব, লতিফা আক্তার রত্না, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুর নবী, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, কেয়ারের টেকনিক্যাল ম্যানেজার কামরুন্নাহার, পপির সৌহার্দ্য কর্মসূচির অষ্টগ্রাম উপজেলা সমন্বয়ক মৃনাল সাংমা, টেকনিক্যাল অফিসার রোকেয়া আক্তার, রেজাউল করিম, লুৎফুর রহমান কিবরিয়া, কামরুল হাসান শেখ, প্রধান শিক্ষিকা আলেয়া আক্তার, ইউপি সদস্য বাবুল আকতার প্রমুখ।
বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে স্ব-স্ব অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। এটা প্রতিরোধ করা সকলেরই দায়িত্ব।’

