ঘরবন্দি কিউইরা

ঘরবন্দি কিউইরা

 উত্তরদক্ষিণ । ১৯ মার্চ ২০২০ । আপডেট ০৪: ২৫

করোনাভাইরাস আতঙ্কে অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফিরেছে নিউজিল্যান্ড টিম। আর দেশে ফিরেই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের নির্দেশনা অনুযায়ী ‘ঘরবন্দি’ হচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
তিন ম্যাচের ওয়ানডে খেলতে তাসমান পারের ওপারে গিয়েছিল নিউজিল্যান্ড। করোনার প্রভাবে সিডনি স্টেডিয়ামের দর্শকশূন্য স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেললেও পরে সিরিজটি স্থগিত করতে বাধ্য হয় দুই দেশের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে নিউজিল্যান্ড সরকার তাদের সীমান্তে নিষেধাজ্ঞা জারি করায় দ্রুত দেশে ফিরতে হয় উইলিয়ামসনদের।
একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়, অস্ট্রেলিয়ার থেকে দেশে ফেরা নিউজিল্যান্ডের সব খেলোয়াড়কে বাধ্যতামূলক ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে যেতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকে ‘ঘরবন্দি’ থাকা শুরু হয়েছে অস্ট্রেলিয়া থেকে ফেরা ১৫ ক্রিকেটার ও স্টাফদের।
বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড দলের গণসংযোগ ব্যবস্থাপক রিচার্ড বুক, ‘তারা (ক্রিকেটার ও স্টাফ) সবাই সেলফ-আইসোলেশনে গিয়েছেন। এই বিষয়টির মানে কী, আমরা সেটা জানতে পেরেছি। আর আমার জানা মতে, খেলোয়াড় ও স্টাফরাও যথাযথভাবে সেটি অনুসরণ করছেন।’
করোনার কারণে বাতিল করা হয় সিডনি ও হোবার্টে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দুই ওয়ানডে। অস্ট্রেলিয়ার মাটিতে তিন ওয়ানডে শেষে নিউজিল্যান্ডে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টির খেলার সূচি ছিল। ২৪ মার্চ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading