সাকিবের জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা

সাকিবের জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১৬.২০

আজ (২৪ মার্চ) বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৩ তম জন্মদিন । ১৯৮৭ সালের আজকের এই দিনে কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে জন্ম নেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ‘স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে’ আছেন দেশসেরা এ অলরাউন্ডার । দেশ থেকে দূরে থাকলেও জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলেনি তার সতীর্থরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থ সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

মেহেদী হাসান মিরাজ তার পেইজে একটা ছবি পোস্ট করে লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা ভাই।  আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আপনি আবার সর্বশক্তি নিয়ে ফিরে আসবেন। ইনশাআল্লাহ।

এনামুল হক বিজয় লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসে আপনি একজন আইকনিক ক্রিকেটার। আল্লাহ তায়ালা আপনার মধ্যে সব ট্যালেন্ট দিয়েছেন। আপনার প্রতি আমার সবসময় সম্মান ও প্রশংসা রয়েছে। আপনার কাজের নীতি এবং দেশকে নিয়ে আপনার যে উচ্চাশা তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আল্লাহ তায়ালার পক্ষ থেকে আপনি বিশ্বের সব ক্রিকেট ফ্যানের কাছে প্রাইসলেস গিফট। এই দিনে আপনি নিরাপদে পৃথিবীতে এসেছিলেন। আপনি শুধু একজন চমৎকার ক্রিকেটারই নন, আপনি একজন কিংবদন্তি। আপনি যেন আরো সফলতা অর্জন করতে পারেন সেই দোয়া করি। শুভ জন্মদিন ভাই।’

সৌম্য সরকার সাকিবের সঙ্গে তোলা দুইটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই।’

মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘সাকিব আল হাসান নামটি অনুপ্রেরণার আরেক নাম। আপনি আমাদের বড় ভাই। আপনি আমাদের কাছে বিশেষ কিছু। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই বিশেষ দিনে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ আপনার মঙ্গল করুন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading