বিশ্বে মৃত্যু বেড়ে ৩৪ হাজার, আক্রান্ত ৭ লক্ষ
উত্তরদক্ষিণ অনলাইন। ৩০ মার্চ ২০২০ । ১৪:৩০
বিশ্বব্যাপী করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জন মানুষের শরীরে।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। এদের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৮৮৯ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৬ হাজার ৭৮৯ জনের অবস্থা গুরুতর।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭ জনের শরীরে। সেখানে মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। সেখানে মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন।
ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৩২ হাজার ৩০০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। সূত্র: সময় টিভি।

