হিলিতে ১১ দিনে ২ লাখ ৮৮ হাজার টাকা অর্থদণ্ড

হিলিতে ১১ দিনে ২ লাখ ৮৮ হাজার টাকা অর্থদণ্ড

উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৪:০৪

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা। 

গত ৭ এপ্রিল থেকে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন এলাকাসহ বাজারে অভিযান পরিচালা করেন তারা। এসময় অভিযান চালিয়ে বন্দর-বাজার-ঘাট ও রাস্তায় অহেতুক ঘোরাফেরা এবং দোকান খোলার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৮৮ হাজার ৩ শত টাকা অর্থ জরিমানা আদায় করা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দূরুত্ব বজায় রাখার আহ্বান জানান। ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ ও  আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading