স্পেনে লকডাউনের সময় ৯ মে পর্যন্ত বাড়ছে

স্পেনে লকডাউনের সময় ৯ মে পর্যন্ত বাড়ছে

উত্তরদক্ষিণ ১৯ এপ্রিল ২০২০ । ১৪:২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধির কারণে স্পেনে দেশব্যাপী লকডাউনের সময়সীমা আগামী ৯ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজ একথা ঘোষণা করেন। তিনি আরো বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে চলাফেরার ওপর কড়াকড়া কিছুটা শিথিল করা হবে।

স্পেনের সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে ২০ হাজার ৬৩৯ জন মারা গেছে। দেশটিতে গত ১৪ মার্চ থেকে লকডাউন চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading