করোনা ইস্যুতে বৈঠক ডেকেছে ওআইসি

করোনা ইস্যুতে বৈঠক ডেকেছে ওআইসি

উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৪:০০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস মোকাবিলার জন্য বিশেষ বৈঠক ডেকেছে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসি। বুধবার (২২ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মহামারি নিয়ে বৈঠকে বসবেন ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে ওই বৈঠকে।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading