করোনায় শিশুদের নিয়ে ‘উদ্বেগ’

করোনায় শিশুদের নিয়ে ‘উদ্বেগ’

উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১৩:২৫

করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে শিশুরা কম ঝুঁকিতে থাকলেও তাদের নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসেস বলেছেন, করোনায় সাধারণ স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষাকারী টিকা দেওয়ার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীন উৎপত্তি হওয়া করোনাভাইরাসে ৩০ লাখের বেশি লোক আক্রান্ত হয়েছে এবং ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রোগে শিশুরা কম ঝুঁকিতে থাকলেও মহামারির কারণে জরুরি অবস্থা প্রভাব ফেলছে অন্য রোগের টিকাদান কর্মসূচিতে। এতে শিশুদের স্বাস্থ্য হুমকির মুখে।

সোমবার (২৭ এপ্রিল) জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মহাপরিচালক বলেছেন, হয়তো করোনাভাইরাসের কারণে শ্বাসকষ্টজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃত্যুর ঝুঁকি শিশুদের ক্ষেত্রে কম। কিন্তু টিকা দিয়ে প্রতিরোধ করা যায় এমন অন্য রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে তারা। পোলি, মিজেলস, কলেরা, হলুদ জ্বর ও মেনিনজাইটিসের মতো রোগের বিরুদ্ধে নিয়মিত টিকাদান বিলম্বিত হওয়ায় বিশ্বে ১৩ লাখের বেশি মানুষ ভুগছে বলে জানান তিনি।

আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও কিছু এশিয়ান দেশে করোনার সংক্রমণ ও মৃতের ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, আমাদের সামনে এখনও অনেক লম্বা পথ বাকি এবং অনেক কাজ করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading