বিশ্বে করোনায় আক্রান্ত ৩১ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৫:৫৫
বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩১ লাখ পার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি। তবে আশার কথা হচ্ছে, এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।
বুধবার (২৯এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রিনিচ মান সময় ০৯:৪৬টায় করোনা নিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৪৮ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৭১ জন। আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৬২ হাজার ৪১৭ জন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন ১৯ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন কভিড-১৯ আক্রান্ত ৫৬ হাজার ৯০৩ জন রোগী।

