লকডাউন শিথিল: ফ্রান্সে করোনায় মৃত্যু বৃদ্ধি

লকডাউন শিথিল: ফ্রান্সে করোনায় মৃত্যু বৃদ্ধি

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১৪:৩০

ফ্রান্স সোমবার জানিয়েছে, দেশটিতে মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ২৬৩ জন প্রাণ হারিয়েছে। আগের দিনের মৃতের সংখ্যার চেয়ে এ সংখ্যা অনেক বেশি। রবিবার এ সংখ্যা ছিল মাত্র ৭০ জন। দেশটি সোমবার (১১ মে) প্রথম প্রায় দুই মাসের লকডাউন শিথিলের ঘোষণা কার্যকর করেছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এনিয়ে ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৬ হাজার ৬৪৩ জনে দাঁড়ালো। ১৭ মার্চ থেকে প্রাত্যহিক হিসাবে রোববার ফ্রান্সে মৃতের সংখ্যা ছিল সর্বনিম্ন। মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী, এদিন মাত্র ৭০ জন মারা যায়। দেশটিতে ১৭ মার্চ থেকে লকডাউন আরোপ করা হয়। ফ্রান্স সোমবার তাদের দেশের লকডাউন অবস্থা থেকে বেরিয়ে আসা শুরু করলেও তারা দেশব্যাপী অনেক বিধিনিষেধ বহাল রেখেছে।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, কোভিড-১৯ ভাইরাস দ্বিতীয় ধাপে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় এ ব্যাপারে এখন সাবধান থাকা জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘লকডাউন চলাকালে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ায় হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে গেছে।’

লকডাউন শিথিলের ক্ষেত্রে সরকার ফ্রান্সকে গ্রিন ও রেড জোনে বিভক্ত করেছে। এক্ষেত্রে প্যারিস এবং অপর তিন অঞ্চল রেড জোনের আওতায় পড়ায় এসব এলাকায় একেবারে সীমিত আকারে লকডাউন শিথিল করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading