সাভারের আশুলিয়ায় ঘরের মেঝেতে ৩ দিন পড়ে ছিল নারীর লাশ

সাভারের আশুলিয়ায় ঘরের মেঝেতে ৩ দিন পড়ে ছিল নারীর লাশ

উত্তরদক্ষিণ বুধবার ১৫ মে ২০২০। ১৭:৪০

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ার ভাড়া বাড়ি থেকে মাসুরা খাতুন নামে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর হতে নিহত নারীর কথিত স্বামী পলাতক রয়েছে। পুলিশের ধারণা, নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর এলাকার মোকলেছুর রহমানের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুরা আক্তার পাবনা সদর থানা এলাকার হামিদপুর গ্রামের আমিন উদ্দিনে মেয়ে। সে আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিক ছিল বলেও জানা গেছে। এ বছরের মার্চ মাস থেকে কক্ষ ভাড়া নিয়েছিলো নিহত মাসুরা খাতুন।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ আজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ঘরে দরজা বাইরে থেকে বন্ধ ছিলো। ঘটনার পর থেকে কথিত স্বামী পালাতক রয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading