গ্রাহকদের উপর ইন্টারনেট ব্যবহার ও কলরেট বৃদ্ধির বোঝা!
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৬:২০
এ্যাড.তারানা হালিম: করোনার সময় মোবাইলে কথা বলা, ভিডিও কল, online-এ কাজ করা-এখন যেমন social distancing এ পরোক্ষভাবে অত্যন্ত কার্যকর, তেমনি মানসিক সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন দেশ Internet এর মাধ্যমে কাজের সাথে, স্বজনদের সাথে সংযুক্ত থাকতে উৎসাহিত করছে জনগণকে।
উল্লেখ্য যে, আমি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী থাকাকালীন কলরেট বৃদ্ধিসহ গ্রাহকদের উপর চাপ পরে এমন কোনও কিছুর সাথে একমত হইনি। কারণ, মোবাইল ও ইন্টারনেট -এর ব্যবহার বৃদ্ধির জন্য voice ও data এবং ইন্টারনেট ব্যবহারে মানুষকে আরো উৎসাহিত করার পূর্বশর্ত সাশ্রয়ী মূল্য। বিশেষ করে student দের জন্য। বুঝলাম না telecom service -কে করোনাকালীন সময়ে অপরিহার্য সেবা বলা হলো, আবার ১০০ টাকা রিচার্জ করলে বাজেটে আগের ২১ টাকার বদলে এখন কেন ২৫ টাকা শুল্ক করা হলো (হিসাব তাই বলে)। বর্তমান মন্ত্রী জনাব মোস্তফা জব্বার -এর প্রতি বিষয়টি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে অনুরোধ করার অনুরোধ রইলো। (ফেইসবুক থেকে নেয়া)
লেখক: সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী। সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

