ভবিষ্যতের ‘শাহরুখ-কাজল’ হচ্ছেন ‘আবরাম-আরাধ্যা’!

ভবিষ্যতের ‘শাহরুখ-কাজল’ হচ্ছেন ‘আবরাম-আরাধ্যা’!
শাহরুখ খান কাজল আবরাম আরোধ্যা

উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৬:১০

বলিউডে অনেক জুটি পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেননি শাহরুখ খান-কাজলের কেমিস্ট্রি। আদিত্য চোপড়ার দুলহান ‘‌দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’‌ ‘ডিডিএলজে’র সেই রসায়ন অটুট রোহিত শেট্টির  ‘দিলওয়ালে’-তেও। দুই তারকার রসায়ন নিয়ে আলোচনা করতে করতেই উঠে আসে, কারা ভবিষ্যতে শাহরুখ-কাজলের ‘বিকল্প’ হতে পারেন? তালিকা বলছে, দীপিকা পাড়ুকোন-রণবীর কপূর, দীপিকা পাডুকোন-রণবীর সিংহ, আলিয়া ভট্ট-সিদ্ধার্থ মলহোত্রা বা ফওয়াদ খান-সোনম কপূরের জুটিকে ভাবা যেতেই পারে।

শাহরুখ-কাজলের পছন্দে কি তালিকার কোনও তারকার নাম আছে? এমন প্রশ্ন সামনে আসতেই শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, তালিকার কাউকেই মনে ধরেনি তাঁর। তিনি স্পষ্ট মানসচোখে দেখতে পাচ্ছেন, সেই সম্ভাবনা শুধুই তার ছোট ছেলে আবরাম খান আর অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনের মধ্যে লুকিয়ে আছে। এরা হয়ে উঠতে পারে ভবিষ্যতের ‘শাহরুখ-কাজল’। পাশাপাশি শাহরুখ এও বলেছেন, যদিও আরাধ্যার থেকে আব্রাম ছোট। কিন্তু প্রেম কি আর বয়স দেখে হয়!

কিং খানের এ কথা শাহেনশাহ’র কানে পৌছোয় এক ছবির প্রচার অনুষ্ঠানে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিষয়টি নিয়ে। যদিও বিগ বি একমত হতে পারেননি বাদশা খানের সঙ্গে। তারপরেও তার আশীর্বাদ করেছেন, ‘শাহরুখের কথাই যেন সত্যি হয়’!
সূত্রঃ আনন্দবাজার

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading