সাভারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ২১:০০
সাব্বির হোসেন, সাভার: সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধারাাবহিক কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে সাভারের তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্ধোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপন করেন তিনি। ঢাকা জেলা স্বেচ্ছাসেক লীগ উত্তরের পক্ষ থেকে পরে উপজেলার বিভিন্নস্থানে আরও ১ হাজার গাছ রোপন করা হয়।
ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্ল্যা,
সহ-সভাপতি আবুল হোসেন, রঞ্জিত সাহা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, তেতুুঁলঝোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ উত্তরের প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আলী, তেতুঁলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক রাশেদ মোল্লাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনা মহামারিতে প্রথম সারির যোদ্ধা স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নির্মল রঞ্জন গুহসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ করোনা ভাইরাসে আক্রান্ত। তবুও জীবনের মায়া না করেই আজ দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রকৃতি বাচাঁতে হলে গাছের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

