মানিকগঞ্জে ম্যাজিস্ট্রেট-চিকিৎসক-সাংবাদিকসহ করোনা নতুন আক্রান্ত ৭৮

মানিকগঞ্জে ম্যাজিস্ট্রেট-চিকিৎসক-সাংবাদিকসহ করোনা নতুন আক্রান্ত ৭৮

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ২১:১০

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪০ জন রয়েছেন। তাদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন চিকিৎসক, একজন সাংবাদিক, তিন জন নার্স এবং একজন ফার্মাসিস্ট রয়েছেন। এছাড়া নতুন সংক্রমিতদের মধ্যে সিঙ্গাইর উপজেলা ৯ জন, ঘিওরে ৬ জন, শিবালয়ে ৮ জন, হরিরামপুরে ২জন, দৌলতপুরে ৭ জন ও সাটুরিয়ায় ৭ জন রয়েছেন।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলায় মোট সংক্রমিত ৭০৯ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২৭ জন। জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি চার জনের একজন সুস্থ হয়েছেন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading