সাহেদ আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । ১৫:৩০
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিদেশ যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে খোঁজা হচ্ছে। তাকে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তাকে গ্রেপ্তার করা হবে। রবিবার (১২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাহেদকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে তার উচিত আত্মসমর্পণ করা।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাহেদকে ধরতে র্যাব-পুলিশ খুঁজছে। আশা করি, খুব শিগগির তা জানাতে পারব।’

