সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ । আপডেট : ১১:১৫

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) পাওয়া নমুনা রিপোর্টে তার করোনা পজিটিভ হওয়ার তথ্য আসে বলে জানা যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ জ্বর–কাশি থাকায় গত রবিবার মো. নজরুল ইসলাম নমুনা দেন। আজ দুপুরে (বুধবার) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা প্রতিবেদনে দেখা যায়, তাঁর সংক্রমণ পজিটিভ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading