রাজশাহীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৭:৫০

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত মোক্তার আলী (১৬) চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। তিনি উপজেলার বসন্ত কেদার হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে মোহনপুর থানা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোক্তার বাড়ির বাইরে যায়। কিছুক্ষণ পর তার বাবা জয়নাল ছেলেকে না দেখে তার মোবাইলে ফোন দেন। মোবাইল বন্ধ দেখে রাতেই খোঁজাখুজি শুরু করেন। পরে রাত ১১টার দিকে বাড়ি থেকে পশ্চিম পাশে ৩০০ গজ দূরে বাঁশ ঝাড়ে রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

ওসি বলেন, খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading