করোনায় আক্রান্ত ইন্ডিয়ার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত ইন্ডিয়ার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৮:০৫

ইন্ডিয়ার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) তিনি নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, ‘প্রিয় রাজ্যবাসী, আমার শরীরে করোনার উপসর্গ ছিল। নমুনা পরীক্ষার পরে রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের নমুনা পরীক্ষার আবেদন জানাচ্ছি। আমার কাছের আত্মীয়রা কোয়ারেন্টিনে আছেন।’

শিবরাজ জানান, তিনি করোনার জন্য নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টিনে আছেন। রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘আপনারা সচেতনতা অবলম্বন করুন। অসচেতনতার কারণেই করোনা হয়। আমি করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অনেক চেষ্টা করেছি। কিন্তু, কাজের প্রয়োজনে আমাকে অনেকের সঙ্গে দেখা করতে হতো।’ করোনার আক্রান্ত হলেও শিবরাজ যতটা সম্ভব প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading