করোনায় প্রাণ গেল ময়মনসিংহ জেল সুপারের

করোনায় প্রাণ গেল ময়মনসিংহ জেল সুপারের

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ১৭:৫৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ মারা গেছেন। রবিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা অধিদফতরের প্রশাসন বিভাগের এআইজি (প্রিজন্স) মুহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহেদকে গত ১১ জুলাই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার দুপুরে মারা যান।

আবু জাহেদ ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে যশোর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং পাবনা, রাঙামাটি, জামালপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, বগুড়া, ঝিনাইদহ, পাবনা ও সাতক্ষীরা জেলা কারাগারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৪ মার্চ ২০২০ তারিখে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে কারা বিভাগের পক্ষ থেকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান কারা মহাপরিদর্শক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading