শাহরিয়ার নাজিম জয়কে আল্টিমেটাম, ক্ষমা না চাইলে মামলা
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:২৬
টিভি অনুষ্ঠানে কেবিন ক্রুদের নিয়ে আপত্তিকর প্রশ্ন করায় আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন, প্রয়াত সুপারস্টার নায়ক মান্নার স্ত্রী বিমানের কেবিন ক্রু শেলী মান্না।
আগামী সাতদিনের মধ্যে জয় নিঃশর্ত ক্ষমা না চাইলে জয়ের বিরুদ্ধে মামলাও দায়ের করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেলী মান্না।
সম্প্রতি ‘জীবনের গল্প’ নামে একটি অনুষ্ঠানে বিমানের কেবিন ক্রুদের নিয়ে আপত্তিকর প্রশ্ন করায় জয়ের ওপর বিমানবালা শেলী মান্না ক্ষুব্ধ হন।
শেলী বলেন, একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিমানের সাবেক ক্যাপ্টেন মোশতাক। সেই অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন জয়। অ্যাভিয়েশন নিয়ে অনেক প্রশ্ন করেছেন। তাকে স্বাভাবিক নিয়মেই প্রশ্ন করেছেন। কিন্তু অপ্রাসঙ্গিকভাবে বিমানের কেবিন ক্রুদের সঙ্গে ক্যাপ্টেনদের প্রণয়ঘটিত ব্যাপার থেকে শুরু করে বিদেশ থেকে জিনিসপত্র দেশে এনে বিক্রি করার মতো বেশকিছু সম্মানহানীকর প্রশ্ন করেছেন জয়। যা একজন বিমানের কেবিন ক্রু হিসেবে আমার সম্মানহানি হয়েছে।

