দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন

দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫০

না ফেরার দেশে চলে গেলেন দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৃণাল হকের গ্রাফিক্স ডিজাইনার আলমগীর।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।

আলমগীর বলেন, ‘ওনার ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। গতকাল রাতে ওনার সুগার লেবেল কমে গিয়েছিল, পাশাপাশি অক্সিজেন মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন মৃণাল হক। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি।

এছাড়া ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading