দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন ট্রাম্প
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিকান দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) হোয়াইট হাউসে বিশাল জনতার সামনে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
চরম বর্ণবাদী উত্তেজনা এবং মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে একটি জাতীয় প্রতিকূল অবস্থার মধ্যে তিনি এ মনোনয়ন গ্রহণ করলেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘আজ আমার সমর্থক আমেরিকানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং সীমাহীন আশা নিয়ে আমি অত্যন্ত আনন্দ চিত্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য এই মনোনয়ন গ্রহণ করছি।’ তার প্রতিপক্ষ প্রার্থী হচ্ছেন ডেমেক্র্যাট দলের জো বাইডেন। চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

