ফ্রান্সের লিঁও শহরে গ্রিক অর্থোডক্স যাজককে গুলি

ফ্রান্সের লিঁও শহরে গ্রিক অর্থোডক্স যাজককে গুলি

উত্তরদক্ষিণ | রবিবার, ০১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৫

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এবার একজন গ্রিক অর্থোডক্স যাজককে গুলি করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) এ হামলার ঘটনায় ওই যাজক গুরুতর আহত হয়েছেন এবং হামলাকারী পালিয়ে গেছেন বলে পুলিশের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর রয়টার্স

পুলিশের সূত্রটি বলেছে, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে দুইবার গুলি করে, প্রাণ-সংশয়ী আঘাতের কারণে তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।

মাত্র দুই দিন আগে বৃহস্পতিবার ফ্রান্সের আরেক শহর নিসের একটি গির্জায় অপর এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে এক নারীর শিরশ্ছেদ করে ফেলে ও আরও দুই জনকে হত্যা করে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ফ্রান্সে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কয়েকজন মন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রার্থনাগৃহ ও স্কুলের মতো স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছেন। তারপরও একটি গির্জার কাছে আরও একটি হামলার ঘটনা ঘটল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading