করোনা আপডেট: দেশে নতুন করে শনাক্ত ২৩৬৪, মৃত্যু ৩০

করোনা আপডেট: দেশে নতুন করে শনাক্ত ২৩৬৪, মৃত্যু ৩০

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ জনে।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮২৩টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৭ হাজার ৫৩১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬ লাখ ৬ হাজার ৯৫২টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯২ শতাংশ।

নতুন যে ৩০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী পাঁচজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৫২ জন বা ৭৬ দশমিক ৯৬ শতাংশ এবং নারী ১ হাজার ৪৫৩ জন বা ২৩ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৬ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading