ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আততায়ীর হাতে নিহত

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আততায়ীর হাতে নিহত

উত্তরদক্ষিণ | শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ৯:৫৯

ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদে রাজধানী তেহরানের কাছে আততায়ীর হাতে নিহত হন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র খবরটি নিশ্চিত করেছে।

তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার পর মোহসিন ফখরিযাদে হাসপাতালে মারা গেছেন।

ইরানের বার্তা সংস্থাগুলো বলছে আততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং পরে গুলি করে।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিজ্ঞানী মোহসিন ফখরিযাদেকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান মাথা বলে মনে করে। দেশটির গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ফখরিযাদে মূল ভূমিকা রাখছেন বলেও তাদের ধারণা।

কূটনীতিকরা তাকে “ইরানে বোমার জনক” বলে আখ্যায়িত করতেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ এই ঘটনাকে ইসরায়েল “সন্ত্রাসী কাজ” বলে বর্ণনা করেন।

মোহাম্মদ জাভাদ যারিফ এক টুইট বার্তায় বলেন। ‘এই কাপুরুষোচিত কাজ – যেখানে ইসরায়েলি ভূমিকার গভীর ইঙ্গিত আছে – প্রমাণ করছে আততায়ীরা যুদ্ধবাজে মরিয়া’।

ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে। এরই মধ্যে এই হত্যার ঘটনা ঘটল।

বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি তৈরির জন্য এবং একইসঙ্গে সামরিক কাজে ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম একটি আবশ্যিক উপাদান।

ইরান সবসমেয়েই বলে এসেছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই একমাত্র তাদের পরমাণু কর্মসূচি ব্যবহার করে।

২০১৮ সালের মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি বক্তৃতার সময় বিজ্ঞানী ফখিরাযাদের নাম বিশেষভাবে উল্লখ করে বলেছিলেন, তিনিই ইরানের গোপন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading