ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ ডিসেম্বর) ব্লক মার্কেটে মোট ২৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৪ হাজার ৪৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৪৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এসএস স্টিল ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাংক এশিয়া ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, কেপিপিএল, ম্যারিকো, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স,সমতা লেদার কমপ্লেক্স, সিঙ্গার বিডি, এসকে ট্রিমস, সামিট পাওয়ার ও ইউপিজিডিসিএল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading