বাংলাদেশ থেকে ১২ হাজার শ্রমিক নেবে জর্ডান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৮
করোনা পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান বাংলাদেশ থেকে ১২ হাজার শিল্প কর্মী নেবে। আগামী এক বছরের মধ্যে তৈরি পোশাক শিল্পে এই শ্রমিকদের নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান মন্ত্রী।
তিনি আরও জানান, সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে কর্মীদের নিয়োগ দেওয়া হবে। এজন্য জর্ডানের মালিক ও তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঢাকা সফর করবেন।

