পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি : সেতু বিভাগ

পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি : সেতু বিভাগ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২০

পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি। তাই পদ্মা সেতুর টোল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা জানানো হয়, টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading