চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩৯

চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিস্ফোরণের এ ঘটনায় একজন নিহত হয়েছেন ও দুজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়ার।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা জানান, দুপুর ১২টা ৪৬ মিনিটে অ্যানডা শহরের একটি রাসায়নিক প্রতিষ্ঠানের কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একজন নিহত হওয়া ছাড়া আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিস্ফোরণের পর ওই কারখানায় আগুন লেগে যায়। স্থানীয় সময় বেলা ৩টা ৫০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading