খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় ডুবে দুই পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় ডুবে দুই পর্যটকের মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গার রিছাং ঝর্ণায় পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেবনাথ (২৩) নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

নিহত প্রীতম দেবনাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেবনাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষ্মীপুর সদরের ভাঙ্গাখা গ্রামের দেবব্রত দাশের ছেলে।

স্থানীয়রা জানায়, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে তারা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলে স্থানীয়রা মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ঝর্ণার উৎসমুখে জমে থাকা পানির গভীর কূপে ডুবে তাদের মৃত্যু হতে পারে। পানিতে দুই পর্যটকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেখানে যায়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading