নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ, ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ, ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:১৫

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রায় তিন মাস তদন্ত শেষে নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয় বলে সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক জানান।

সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, “আরও আটজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করার প্রস্তুতি চলছে। তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে চার্জশিট দাখিল করা হবে।”

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লার ওই মসজিদে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। সে সময় নামাজে যাওয়া ৩৭ জনের পাশাপাশি বাইরে থাকা একজন পথচারী ওই ঘটনায় দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন কেবল চারজন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading