বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে ঢাবিতে বর্ষবরণ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:১০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বছর উদযাপন করা হয়েছে। নতুন বছরের প্রথম প্রহরে (৩১ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
এছাড়া থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। নিরাপত্তা বিধানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী ও শহীদ মধুসূদন দে এর সন্তান অরুণ দে, মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, সোহাগ মিয়াসহ সংগঠনটির ২০ জনের মতো নেতাকর্মী।

