যুদ্ধ হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে: আইআরজিসি
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:২৭
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিযাদে ইসরাইলের সহযোগী আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে আরব দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরব দেশগুলোকে তাদের নীতি সংশোধন করার আহ্বান জানান।
হাজিযাদে বলেন, “আমেরিকা ও ইহুদিবাদী সরকার বিশ্বের কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে (মধ্যপ্রাচ্যে) যদি কোনো ঘটনা ঘটে এবং যুদ্ধ লেগে যায় তাহলে আমরা মার্কিন ঘাঁটিগুলো এবং এসব ঘাঁটির স্বাগতিক দেশগুলোর মধ্যে কোনো পার্থক্য করব না।”
ইরানি জেনারেল কাসেম সোলায়মানি হত্যার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন হাজিযাদে। সূত্র- পার্সটুডে।

