নতুন বাড়ি খুঁজছেন রিয়া চক্রবর্তী
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:১১
সুশান্ত সিংহ রাজপুত মারা যাওয়ার পর থেকেই বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী আলোচনার কেন্দ্রে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদক পাচার-সহ বেশ কিছু অভিযোগ ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এবার মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে বাড়ি খুঁজে বেড়াতে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন তার ভাই শৌভিক চক্রবর্তী। নতুন বাড়ি খুঁজছিলেন তারা।
মাদক সংশ্লিষ্টতা থাকায় ইন্ডিয়ার নারকোটিস কন্ট্রোল বুরো রিয়া এবং শৌভিককে গ্রেফতার করে। গত অক্টোবরে রিয়া জামিন পান। তার পর থেকে তাকে বাইরে সে ভাবে দেখা যায়নি। শৌভিক জামিন পেয়েছেন ডিসেম্বর মাসের শুরুতে। এই প্রথম দুই ভাই বোনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল।
রিয়ার বাড়ির সমানে যথারীতি সাংবাদিকদের ভিড় ছিল। বেরনোর সময়ে তাদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘প্লিজ় আমাদের ফলো করবেন না।’’
পরিচালক রুমি জ়াফরির ‘চেহেরে’ ছবিতে রিয়ার কাজ করার কথা। রুমির কথায়, ‘‘রিয়া সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে যে নতুন কিছু শুরু করতেও ওর সময় লাগবে।’’

