তাসকিনকে দিয়েই ঢালিউডের নতুন বছরের শুরু
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৪৫
মাত্র ১৪ দিনে শেষ করা হয়েছিল ওয়েব ছবি ‘জানোয়ার’-এর। তাসকিন রহমান অভিনীত এ চলচ্চিত্রটির কাজ হয়েছিল গত বছর লকডাউনের পর পরই। তাই বাড়তি সময় খরচ করতে চানটি পরিচালক রায়হান রাফি। এই নির্মাতা এবার জানালেন মুক্তির দিনক্ষণ। আগামী ১৪ জানুয়ারি এটি মুক্তি পাবে। যার ফলে বাংলাদেশি প্রযোজনায় বছরের প্রথম ওয়েব ফিল্মটি হতে যাচ্ছে এটিই।
রাফি বললেন, ‘খুব টাইট সিডিউলের মধ্যে আমরা ছবিটির কাজ শেষ করেছিলাম। এপ্রিল-জুনে করোনা প্রকোপের পর মাত্রই তখন লকডাউন খোলা শুরু হয়েছিল। সেসময়ই দ্রুতগতিতে এটি শেষ করি। ছবিটি একটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি হয়েছে। আমাদের সমাজে ঘটে যাওয়া একটি ঘটনার কিছু জানোয়ারদের নিয়ে এই চলচ্চিত্র।’
এই পরিচালক জানান, ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা তাসকিন রহমান।
বাস্তব জীবনের ঘটনা নিয়ে ছবিটির গল্প। এতে তাসকিন রহমানকে পুলিশের ভূমিকায় দেখা যাবে।

