বাংলাদেশি গানে লগ্নজিতা চক্রবর্তী

বাংলাদেশি গানে লগ্নজিতা চক্রবর্তী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:২৯

২০১৯ সালে কলকাতায় মুক্তি পায় ‘সোয়েটার’সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ শিরোনামের গানটি। যা ইন্ডিয়া ছাপিয়ে বাংলাদেশিদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়।

রণজয় ভট্টাচার্যের সুরে এটি গেয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী।

এবার তারা দুজনে গাইলেন বাংলাদেশি গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায়। গানের শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। এতে সুর করছেন রণজয় ভট্টাচার্য নিজেই।

শ্রুতিমধুর এ প্রেমের গানটির রেকর্ডিং গত মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী জানান, আগামী ১ ফেব্রুয়ারি এটি শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে উন্মুক্ত করা হবে।

লগ্নজিতা চক্রবর্তী ক’বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রণজয় ভট্টাচার্যের সুর করা ‘প্রেমে পড়া বারণ’ সেই পরিচিতিকেও ছাপিয়ে যায়। পশ্চিম বাংলায় বর্তমানে সফল গানের জুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে তাদের।

তারাই এবার গাইলেন বাংলাদেশের জন্য শাহদাব আকবর লাবু চৌধুরী কথায়। এই গীতিকার বলেন, ‘এটা নিরেট প্রেমের গান। মনে হয়েছে গানটি এ জুটির সঙ্গে সবচেয়ে ভালো যাবে। তাই সময় নিয়ে কাজটি করা।’

এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরীর লেখা গান প্রকাশিত হয় ২০১৮ সালে ‘চেতনার ঝংকার’ অ্যালবামে। সেখানে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভঙ্কর পাণ্ডা ‘বাংলাদেশ’ শিরোনামে গান দুটিতে কণ্ঠ দিয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading