ভ্যাকসিন কি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে?

ভ্যাকসিন কি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে?

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৯:০০

কোভিড টিকা কি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুটি ডোজ একই ভ্যাকসিনের হওয়া উচিত। এখন পর্যন্ত করোনাভাইরাসের যেসব ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব, কয়েক সপ্তাহের ব্যবধানে সেগুলোর দুটি ডোজ দেয়ার প্রয়োজন পড়ে।

আমেরিকায় বিতরণ করা হচ্ছে ফাইজার এবং মর্ডানার ভ্যাকসিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিনগুলো মিলিয়ে মিশিয়ে ব্যবহারযোগ্য নয়। ইংল্যান্ডে দেয়া হচ্ছে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যকসিন। এই ভ্যাকসিনগুলোও সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। তবে কোনো কারণে যদি একই ধরনের ভ্যাকসিন উপলভ্য না থাকে বা প্রথম ডোজে কোনটি দেয়া হয়েছিল তা যদি জানা না থাকে, সে ক্ষেত্রে দ্বিতীয় ডোজের জন্য যে কোনো ভ্যাকসিন দেয়া যেতে পারে বলে জানিয়েছেন বৃটিশ কর্মকর্তারা।

তারা বলছেন, যেহেতু ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দুটি একইভাবে কাজ করে, তাই আংশিক সুরক্ষার চেয়ে একটি অসামঞ্জস্যপূর্ণ ডোজ নেয়া ভালো। তবে কোনো গবেষণা ছাড়াই ভ্যাকসিনের ডোজগুলো মিশ্রিত করা উচিত নয় বলে জানিয়েছেন জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন বিশেষজ্ঞ নাওর বার-জিভ।

তিনি জানান, কেউ যদি দুর্ঘটনাক্রমে দ্বিতীয় ডোজের জন্য ভিন্ন একটি ভ্যাকসিন নিয়ে বসেন, তবে এটি ‘ভালো কাজ করে থাকতে পারে’। কিন্তু গবেষণার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়া দরকার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading