নর্দার্ণ জুটের বোর্ড সভা স্থগিত
উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি ২৭ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৬ টাকা ২৪ পয়সা।

