দিল্লির লাল কেল্লায় কড়া পাহারা দিচ্ছে আধাসামরিক বাহিনী

দিল্লির লাল কেল্লায় কড়া পাহারা দিচ্ছে আধাসামরিক বাহিনী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৩৬

ইন্ডিয়ায় প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের ট্রাক্টর মিছিল হয়। এই মিছিলকে ঘিরে দিনভর সহিংসতার পর ঐতিহ্যবাহী লাল কেল্লার নিরাপত্তা জোরদারে সেখানে শতাধিক পুলিশ মোতায়েন করে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে।

প্রায় দুই মাস ধরে নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে লাখো ইন্ডিয়ান কৃষক দিল্লি সীমান্তে টানা আন্দোলন করে যাচ্ছেন। এতদিন তাদের এ আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও মঙ্গলবার তা সহিংস রূপ নেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওইদিন এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।

মারা যাওয়া কৃষকের মৃত্যুর কারণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। কৃষকদের দাবি, পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে। আর পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনে ওই ব্যক্তির মৃত্যুর কারণ ‘ট্রাক্টরের নিচে চাপা পড়া’উল্লেখ করা হয়েছে।

দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবারের (২৬ জানুয়ারি) সংঘর্ষে তিনশ’র বেশি পুলিশ আহত হয়েছেন। ওই দিনের ঘটনা ঘিরে ২২টি মামলা দায়ের হয়েছে।

বেশ কয়েকটি জায়গায় ‘দাঙ্গা, সরকারি সম্পদ ভাংচুর এবং প্রাণঘাতী অস্ত্র হাতে সরকারি কর্মচারীদের উপর হামলার’ ‍অভিযোগে পুলিশ ওই মামলাগুলো দায়ের করেছে। মামলায় বেশ কয়েকজন কৃষক নেতাকেও আসামি করা হয়েছে।

ওইদিন আটটি বাস ও ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading