লিপস্টিক-নেলপলিশ লাগানোর অনুমতি পেল মার্কিন নারী সেনারা

লিপস্টিক-নেলপলিশ লাগানোর অনুমতি পেল মার্কিন নারী সেনারা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৪২

পেন্টাগন সম্প্রতি মার্কিন নারী সেনাদের সাজসজ্জার বিষয়ে নিয়মকানুন হালনাগাদ করেছে। সে অনুযায়ী নারী সেনারা লম্বা চুল রাখতে পারবেন, নখকে বিভিন্ন রঙে রাঙাতে পারবেন এবং কানে দুলও পরতে পারবেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পেন্টাগন মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে। নারী সেনাসদস্যদের সাজসজ্জা–সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে। বলা হয়েছে, আগে নারী সেনাদের লম্বা চুল বেঁধে রাখতে হতো। এতে হেলমেট পরতে গেলে তাঁদের অসুবিধা হতো। নতুন নীতিমালায় তা পরিবর্তন করা হয়েছে।

চুল রং করার ক্ষেত্রেও প্রাকৃতিক মৃদু রংকে প্রাধান্য দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, গোলাপি, সবুজ ও নীল রং চুলে লাগানো যাবে না। সাধারণভাবে ছোট দুল পরা যাবে, তবে প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রে দুল পরা নিষিদ্ধ থাকবে।

নতুন নীতিমালায় মার্কিন নারী সেনারা লম্বা চুল পনিটেইল করে রাখতে পারবেন। আর প্রশিক্ষণ বা বিশেষ পরিস্থিতিতে চুল বেণি করে রাখা যাবে। মূলত আফ্রিকান-আমেরিকান নারী সেনাসদস্যদের আবদারের পরিপ্রেক্ষিতে চুল ছোট ছোট বেণি করে রাখার নিয়ম যুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, এ ব্যবস্থায় হেলমেট পরতেও কোনো সমস্যা হবে না।

আবার নারী সেনারা পুরুষদের মতো করে মাথা ন্যাড়াও করে ফেলতে পারেন। অনেক পুরুষ সেনাসদস্য এ কাজ করে থাকেন। আগে নারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল না। কিন্তু এখন থেকে নারীরাও তা করতে পারবেন।

নতুন নিয়মের আওতায় নারী সেনাসদস্যরা নেলপলিশ ও লিপস্টিক ব্যবহার করতে পারবেন। কর্মরত অবস্থায়ও এসব ব্যবহার করা যাবে। তবে উজ্জ্বল রং এ ক্ষেত্রে পরিহার করতে হবে। নখ কিছুটা বড়ও রাখা যাবে।

চুল রং করার ক্ষেত্রেও প্রাকৃতিক মৃদু রংকে প্রাধান্য দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, গোলাপি, সবুজ ও নীল রং চুলে লাগানো যাবে না। সাধারণভাবে ছোট দুল পরা যাবে, তবে প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রে দুল পরা নিষিদ্ধ থাকবে।

গত বছর মার্কিন সেনাবাহিনীতে নারীদের সাজসজ্জাসংক্রান্ত বিধিবিধান পরিবর্তনে একটি পর্যালোচনা শুরু হয়। সাবেক প্রতিরক্ষাসচিব মার্ক এসপার এর তত্ত্বাবধান করেছিলেন। সেনাবাহিনীতে বর্ণবৈষম্য ও সংখ্যালঘুদের প্রতি অবিচার বিষয়ে এই পর্যালোচনা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading