বান্দরবান সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি

বান্দরবান সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি

উত্তরদক্ষিণ| সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১| আপডেট : ২১:২০

মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বান্দরবান-মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট’কে দেশটির সামরিক বাহিনী আটক ও মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনার পর থেকে সতর্কাবস্থা জারি করা হয়েছে।

তিনি জানান, মিয়ানমারের ঘটনার পর সোমবার সকাল থেকে মিয়ানমার-বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় বসবাসরতদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। ফলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে তুমব্রু ঘুমধুম, চাকঢালা ও আশারতলী সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading